শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে পুকুরে ডুবে মেহেদী হাছান (২) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে ঘরের পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মেহেদী ফুলগাজী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বৈরাগপুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে।