প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল্লাহ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মুড়াকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ গ্রামের হেকমত আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, হাবিবুল্লাহ সকালে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।