প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঝাউয়াদী গ্রামে পানিতে ডুবে নাদিয়া আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে গোয়ালবাড়ী বাজারসংলগ্ন চান্দার বিলে ডুবে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। কাপাসিয়া থানার এসআই আজহারুল ইসলাম বলেন, সকালে নাদিয়া হাঁটতে হাঁটতে বাড়ির পাশে বিলে পড়ে যায়। একপর্যায়ে নাদিয়াকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে শ্রীপুর উপজেলার বরমী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।