শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে মো. টিটু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার চরবংশি খাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিটু চরবংশি গ্রামের মিজান উদ্দিন পাঠানের ছেলে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে টিটু নিখোঁজ হয়। পরে স্থানীয় ব্যক্তিরা লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে টিটুর লাশ উদ্ধার করে। এর আগে গত শুক্রবার পুকুরের পানিতে ডুবে সোনাপুর গ্রামের শারমিন (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।