প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর গ্রামে পানিতে ডুবে অলি খন্দকার (৫) নামের এক শিশু মারা গেছে। শিশুটির বাবা মোফাজ্জেল খন্দকার জানান, গতকাল সোমবার সকালে অলি সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে যায়। ওই পুকুরে ডুবেই তার মৃত্যু হয়। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি