শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসাইন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসাইন করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়ার আবদুল হামিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি দোকানে হোসাইন আইসক্রিম কিনতে যায়। বাড়ি ফেরার সময় পাশের দোকানে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। ওই সময় অটোরিকশাটির ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছিল। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন।