শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে পানিতে পড়ে ইশরাক মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ফিরোজ আলীর ছেলে। ফিরোজ আলী বলেন, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় ইশরাক মিয়া। বিষয়টি পরিবারের কেউ জানতে পারেনি। প্রতিবেশী এক নারী ওই ডোবা থেকে পানি আনতে গিয়ে তাকে পানিতে ভাসতে দেখেন। পরে তাঁরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।