শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের হাত থেকে ছিটকে সড়কে পড়ে ১৪ দিন বয়সী এক ছেলেশিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের পুরান বাজার রয়েজ রোডে এ ঘটনা ঘটে। শিশুটির মা ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামের ইব্রাহিম দরবেশের স্ত্রী রাশিদা বেগম জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাসারা গ্রাম থেকে চিকিৎসক দেখানোর জন্য অটোরিকশায় চাঁদপুরে রওনা দেন। পুরান বাজার ডিগ্রি কলেজের প্রবেশমুখে পৌঁছালে রাস্তার গর্তে পড়ে অটোরিকশাটি ঝাঁকুনি খায়। এতে তাঁর ছেলে তাঁর হাত থেকে ফসকে রাস্তায় পড়ে যায়। ওই সময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশার চাপায় তাঁর ছেলে মারা যায়।