শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ গ্রামে গতকাল মঙ্গলবার ভিমরুলের কামড়ে জাকেরউল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শিবগঞ্জ গ্রামের মো. নাসিরুলের ছেলে জাকেরউল্লাহ বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ির গোয়ালঘর থেকে কয়েকটি ভিমরুল উড়ে এসে তাকে কামড় দেয়। এতে জাকেরউল্লাহ অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সে সময় ওই কেন্দ্রের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন। পরিবারের লোকজন জাকেরউল্লাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।