প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যার পানিতে ডুবে রাজিয়া খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার স্থলচর এলাকায় গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। রাজিয়ার বাড়ি স্থলচর গ্রামে। তার বাবার নাম আবদুল করিম। এনায়েতপুর থানার পরিদর্শক তদন্ত আবদুল হালিম বলেন, রাজিয়া খেলা করতে করতে বাড়ির পাশের খালের বন্যার পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যার দিকে তার লাশ ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করেন।