শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলা নিজাবাদ গোপালদী গ্রামের তাওহিদা (৫) নামের একটি শিশু গতকাল সোমবার সকালে পুকুরে ডুবে মারা গেছে। তাওহিদা গ্রামের নুর নবী তাহের মৃধার ছোট মেয়ে। পারিবারিক সূত্র জানায়, দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের নিজাবাদ গোপালদী গ্রামে বেলা ১১টার দিকে তাওহিদা বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অলক্ষ্যে সে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে তল্লাশি করে তাওহিদাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।