শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কাপাশাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কাপাশাটিয়া গ্রামের হাবিবুল মিয়ার ছেলে। এ ব্যাপারে হাবিবুল বলেন, দুপুরে জুনায়েদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। এ অবস্থায় তাকে দেখতে না পেয়ে তাঁরা খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুর থেকে জুনায়েদের নিথর দেহ উদ্ধার করা হয়।