শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় শাওন আহম্মেদ (৪) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের হুমায়ুন কবীরের শিশুপুত্র শাওন ওই সময় মায়ের কাছ থেকে ঘরের বাইরে বের হয়। এরপর তার লাশ বাড়ির পেছনে পুকুরে ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।