শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার বাদুরতলা গ্রামে গতকাল সোমবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের ছলেমান তালুকদারের ছেলে ফাহিম (৪) ও সেন্টু চৌকিদারের মেয়ে লামিয়া (৫) খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর একটি খাল থেকে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুর প্রতিনিধি