শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে গতকাল বুধবার পানিতে ডুবে আয়েশা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের আবু সাঈদের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় আয়েশা। ফিরে আসতে দেরি হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে আয়েশার দেহ ভাসতে দেখেন তাঁরা। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ওসি বদরোদ্দোজা শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।