শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে ডুবে ওমর ফারুক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আসাদুজ্জামানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খেলতে গিয়ে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।