শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামে গতকাল শুক্রবার পানিতে ডুবে রুশফিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নারায়ণগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের মেয়ে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রুশফিয়া দুপুরে সবার অগোচরে বাড়ির বাইরে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখেন তার মা মজিদা বেগম। মজিদা বেগম বলেন, রুশফিয়াকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা বলেন, সে (মেয়ে) মারা গেছে।