শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত বৃহস্পতিবার পুকুরের পানিতে ডুবে নয়ন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নয়ন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের মনজুর হোসেনের ছেলে। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মধ্যগড্ডিমারী গ্রামের বাড়ির উঠানে খেলতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে পাশের পুকুরের পানিতে পড়ে যায় নয়ন। সন্ধ্যায় ওই শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে নয়নের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।