শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে তায়েবা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাওড়া উত্তরপাড়া গ্রামের মো. রমজান আলীর মেয়ে। সে ভাওড়া উত্তরপাড়া ইবতেদায়ি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে মায়ের সঙ্গে একটি বাঁশের সাঁকো দিয়ে ভাওড়া উত্তরপাড়া রাস্তার ভাঙা অংশ পার হচ্ছিল। এ সময় পা ফসকে নিচে পড়ে গেলে স্রোতের টানে সে ডুবে যায়। দুপুর ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করেন।