শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বুধবার পুকুরে ডুবে মাসুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নারান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে যায় মাসুম। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয় ব্যক্তিরা মাসুমকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পায়। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শরীফ বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশু মারা যায়।