শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের সিংগা গ্রামে গতকাল শনিবার সকাল নয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সাকিব একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রফিকুল বলেন, সকালে তাঁরা কেউ ঘরে ছিলেন না। এ সময় সাকিব খেলতে খেলতে বসতঘরের মধ্যে থাকা বিদ্যুতের সুইচবোর্ডের সকেটের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।