প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা নগর থানা এলাকার ইন্দিরা রোডের একটি বাসায় শফিকুল ইসলাম (১২) নামের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, চতুর্থ তলার মেঝেতে শফিকুলের মরদেহ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আবার এত ছোট শিশু আত্মহত্যা করবে এমনটাও ভাবা যাচ্ছে না। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি বলেন, ওই শিশুর বাবার নাম আমেন আলী। গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এসআই বলেন, শিশুর মৃত্যু সম্পর্কে পরিবারের কাছ থেকে সন্তোষজনক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমেন আলীর পাঁচ সন্তানের মধ্যে শফিকুল চতুর্থ ছিল।