শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের তেঘরিয়া গ্রামে গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে সালমান হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের মো. ইসমাইলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সালমান ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা সালমানকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।