শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের হরিণচড়া গ্রামে গতকাল শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে বিশাল রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বিশাল ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। বিশালের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খেলার সময় সবার অজান্তে বিশাল বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে তার লাশ উদ্ধার করা হয়। হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।