শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে গতকাল রোববার সকালে পানিতে ডুবে মোসা. নাবিলা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের মো. আইয়ুব আলীর মেয়ে। আইয়ুব আলী বলেন, সবার অজান্তে নাবিলা পুকুরে গিয়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাউফল ইউপির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।