প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুর পৌর এলাকায় মীম (৭) নামের এক শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে। মীম কাহালুর পৌরপাড়ার আপেল মাহমুদের মেয়ে। এলাকার কয়কজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মীম বাড়ির লোকজনের অগোচরে পাড়ার একটি ডোবার পাশে খেলতে গিয়ে পড়ে যায়। বাড়িতে মীম না থাকায় পাড়ার বিভিন্ন বাড়িতে খোঁজ নেন পরিবারের সদস্যরা। প্রায় তিন ঘণ্টা পর মীমের লাশ ডোবায় ভেসে ওঠে। মীমের মৃত্যুতে পরিবার ও পৌরপাড়ায় শোকের ছায়া নেমে আসে।