শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মুস্তাকিন মোল্লা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শাহাবুদ্দীন মোল্লার ছেলে। শাহাবুদ্দীন মোল্লা বলেন, গতকাল সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু মুস্তাকিন। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।