প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে তিন বছরের এক শিশু মারা গেছে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, বাটরা গ্রামের দীপংকর মজুমদারের ছেলে ছোটন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির পুকুর পাড়ে খেলতে যায়। খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি চালায়। বেলা ১১টার দিকে পুকুর থেকে ছোটনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।