শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মারা গেছে রওনক জাহান নামের ১০ বছর বয়সী এক শিশু। স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে ঢাকা থেকে যন্ত্রাইল গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে রওনক। গতকাল বুধবার দুপুরে ইছামতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। এলাকাবাসী তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেয়।