শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডোমপাড়া এলাকায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের শাহ আলমের স্ত্রী মালেকা বেগম ছেলে শাহীনকে (৩) নিয়ে বাবার বাড়ি থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর রিকশাকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহীনকে মৃত ঘোষণা করেন।