শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে স্মৃতি আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতির বাবা খোরশেদ আলম বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলার সময় স্মৃতি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানির মধ্যে স্মৃতিকে দেখতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।