শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামের এককুলীয়া বালুমহালের কাছে হালদা নদীতে বালুভর্তি একটি নৌকার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে তিশামণি (৮) নামের ওই শিশুটি নদীতে গোসল করার সময় বালুভর্তি একটি নৌকার ধাক্কায় গুরুতর আহত হয়। উদ্ধারের পরপরই তার মৃত্যু হয়।