প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে খাদ্যে বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ছয়জন অসুস্থ হয়ে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের পূর্ব লালচামার গ্রামের আবুল কালামের পরিবারের সদস্যরা ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে আবুল কালামের মেয়ে রাশেদার (৭) মৃত্যু হয়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি