শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামে মো. ফুয়াদ (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির বাবা মাসুদ মিয়া জানান, গতকাল মঙ্গলবার সকালে ফুয়াদ খেলা করার সময় বাড়ির একটি পুকুরে ডুবে যায়। এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।