শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়ায় গতকাল শুক্রবার সকালে বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় পড়ে মো. মুরাদ (৫) নামের এক শিশু মারা গেছে। খিলগাঁও থানার উপপরিদর্শক সুশঙ্কর পাল বলেন, মুরাদ বাসার সামনে খেলছিল। পাশেই বৈদ্যুতিক খুঁটি স্থাপন করছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে খুঁটিটি শ্রমিকদের হাত থেকে ফসকে মুরাদের মাথার ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।