শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টসিঙ্গা গ্রামে গতকাল সোমবার পানিতে ডুবে নাঈম হোসেন (৫) নামের এক শিশু মারা গেছে। সে কাষ্টসিঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকত। তার বাবা দুলাল হোসেন ঢাকায় রিকশা চালান। স্থানীয় তিতপল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, নাঈম গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল। পরে দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃৃতদেহ উদ্ধার করা হয়।