প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার পূর্ব বালিগাঁও গ্রামে শীতলক্ষ্যা নদীতে গতকাল সোমবার দুপুরে গোসল করতে নেমে মো. সোহাগ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে বিকেল চারটার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। পূর্ব বালিগাঁও গ্রামের মো. আসলামের ছেলে সোহাগ বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। গাজীপুর প্রতিনিধি