শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল টেবিলচাপা পড়ে মিনহাজ উদ্দিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব আলোহালী গ্রামের চঞ্চল মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার ইসলামি জলসা হয়। গতকাল সকালে ডেকোরেশনের লোকজন ওই জলসার শামিয়ানা খোলার কাজ করছিলেন। দুপুরে সেখানে খেলার সময় মিনহাজের ওপর একটি টেবিল পড়লে সে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি