শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল মঙ্গলবার ইঁদুর মারার বিষ মেশানো চালের গুঁড়া খেয়ে রাব্বি আহমেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জোড়খালী গ্রামের রাজু আহমেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে রাব্বির মা জোবেদা বেগম ইঁদুর মারার জন্য চাল ভাজার গুঁড়ার সঙ্গে বিষ মিশিয়ে খাটের নিচে রাখেন। রাতে পরিবারের সবার অগোচরে রাব্বি ওই চাল ভাজার গুঁড়া খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে সে মারা যায়।  ধুনট (বগুড়া) প্রতিনিধি।