শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে শ্রাবণ নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমহনপুর গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় সে। শ্রাবণ একই ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. সেলিমের ছেলে। পরে পুকুরের পানিতে স্থানীয় লোকজন শিশুটির লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি