শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে গতকাল রোববার সকালে খেজুর রসে ভেজানো পিঠা খেয়ে আবু হুরাইরা (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। সূত্র জানায়, শিশুটি শনিবার রাতে তেহারি ও খেজুর রসে ভেজানো পিঠা খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল ভোরে তার পেটে তীব্র্র ব্যথা হয়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে পথেই শিশুটি মারা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, খাদ্যে বিষক্রিয়া অথবা গ্যাসজনিত কারণে শিশুটির মৃত্যু হতে পারে।  ফরিদপুর অফিস।