শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় উপজেলার রূদুরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল দুপুরে খেলা করার সময় ওই গ্রামের মো. সেলিমের মেয়ে তানহা (২) পুকুরে পড়ে যায়। একসময় তাকে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক গোলাম মোহাম্মদ জামাল বলেন, শিশুটির পেটে অতিরিক্ত পানি প্রবেশ করায় সে মারা গেছে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।