শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের মধ্য আশ্রাফপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুজন হলো এলাকার নূরুল আমিনের মেয়ে নুসরাত জাহান (আড়াই বছর) ও নূরুলের ছোট ভাই রুহুল আমিনের মেয়ে খাদিজাতুল কোবরা (৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শিশু দুজন বাসার বাইরে খেলতে যায়। অনেক সময় পরে বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ পাওয়া যায়।