শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পানিতে ডুবে কামরুন নাহার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার একটি পুকুরে সাঁতার শিখতে গিয়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। কামরুন নাহার পশ্চিম ইসদাইর এলাকার আবুল কালামের মেয়ে। ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি