শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব দ্বারাদিয়া গ্রামে কুকুরের কামড়ে মিম (৩) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের জাকির হোসেন ফকিরের মেয়ে। তিন মাস আগে বাড়িতে খেলা করার সময় একটি কুকুর তাকে কামড় দিয়েছিল। ওই সময় তার পরিবার তাকে এক ফকিরের কাছে নিয়ে যায়। গত বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি