শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুরে গতকাল শুক্রবার পানিতে ডুবে আহাদুল মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের জহুরুল আমিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে আহাদুল মিয়া বাড়ির পেছনে জামখালী নদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সে নদের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বেলা একটার দিকে গ্রামবাসী নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।  তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।