শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর এলাকায় পানিতে ডুবে ঈশিতা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পৌর এলাকার মিরপুরে এ ঘটনা ঘটে। শিশুটি পৌর এলাকার মিরপুর মহল্লার ইসমাইল হোসেনের মেয়ে। থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশিতা বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। বেলা সোয়া দুইটার দিকে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী সেটি উদ্ধার করে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ