প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ছোট যমুনা নদীর পানিতে ডুবে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হায়াত হোসেন (৭) শহরের পার-নওগাঁর ধোপাপাড়া এলাকার মৃত মাসুদ রানার ছেলে। এলাকাবাসী জানায়, হায়াত সকালে তার ভাই মারুফের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একসময় সে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর নদীতে তার লাশ পাওয়া গেছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি