শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মন্দুয়ার গ্রামে গতকাল পানিতে ডুবে মমিনুল ইসলাম (৮) নামের এক শিশু মারা গেছে। শিশুটি গাইবান্ধা সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের হেলাল মিয়ার ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে মমিনুল মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। গতকাল সকাল ১০টার দিকে মমিনুল অন্য শিশুদের সঙ্গে বাড়িসংলগ্ন ঘাঘট নদের তীরে খেলছিল। এ সময় হঠাৎ সে নদে পড়ে ডুবে যায়। গাইবান্ধা প্রতিনিধি