প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে শাকিল হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷ সে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা মধ্যপাড়া গ্রামের শাহজামাল হোসেনের ছেলে৷ রায়গঞ্জ থানা পুলিশ জানায়, গত সোমবার বিকেলে বাড়ির পাশে ফুলজোড় নদীর তীরে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়৷ পরে মঙ্গলবার সন্ধ্যায় ফুলজোড় নদীতে শিশুটির লাশ পাওয়া যায়৷ থানার ওসি আনিছুর রহমান অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন৷ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি